গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা’র কাশিয়ানী সদর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিন মৃধা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ২ টায় হাবিব সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আমিন মৃধা। তিনি বলেন, ‘আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার ওপর কোনো ধরনের চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন। সে কারণেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।