July 27, 2026, 2:01 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ২৬ নভেম্বর ২০২৫ রাত অনুমান আড়াইটায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানারামপুর এলাকায় মা-বাবার দোয়া হোটেলের সামনে ময়মনসিংহ-ভৈরব পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন ভৈরব থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া নামক একটি যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালে সিগনাল দিয়ে বাসটি থামানো হয়।

বাসটি তল্লাশীকালে বাসের একদম পেছনের সিটে থাকা ধৃত মাদক কারবারি মোঃ ইউসুফ (২৭),নাহিদুল ইসলাম এমরান(২০), মোঃ মোহন মিয়া ওরফে নয়ন(১৯) সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ তামিম মিয়া(১৯), জেলা-হবিগঞ্জদের হেফাজতে থাকা ০১ টি কাপড়ের ব্যাগ ও ০২ টি স্কুল ব্যাগ হতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ২০ কেজি গাঁজা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৪ লাখ টাকা।

ধৃত মাদককারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আসামী ও উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ