July 27, 2026, 1:25 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) সীমান্ত হতে বাইসাইকেল সহ ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) তরুন প্রজন্ম এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস হতে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ নভেম্বর রাত্রী আনুমানিক ১০:৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আজমতপুর বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন বিপুল পরিমাণ নেশাজাতীয় ইঞ্জেকশন buprenorphine ইঞ্জেকশন ৫০০ পিস এবং একটি বাইসাইকেল সহ আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বর্তমানে আটককৃত নেশাজাতীয় ইঞ্জেকশন জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ