ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে মিছিল, গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় লিফলেট বিতরণ ও পথসভা পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। এসময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে দলীয় অবস্থান ও ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন তারা।
পথসভায় বক্তারা বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়া প্রয়োজন।
গোলাম আজম সৈকত বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারে ৩১ দফা হচ্ছে সময়োপযোগী জাতীয় রোডম্যাপ। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে আমরা শান্তিপূর্ণ গণসংযোগ চালিয়ে যাচ্ছি।
গণসংযোগ কর্মসূচিতে কাঁঠালিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকরা জানান, নির্বাচনী পরিবেশে জনগণকে ধানের শীষের পক্ষে সচেতন ও উদ্বুদ্ধ করতে ধারাবাহিকভাবে এ ধরনের প্রচার অভিযান চলবে।