September 18, 2026, 3:06 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন খুচরা সার বিক্রেতা সমিতির সদস্যরা।
বুধবার (২৬ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার শতাধিক খুচরা সার ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি মো. ওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহেল আজম, দপ্তর সম্পাদক শেখ শফিকুল আলম এবং জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালা প্রণয়নের আগে খুচরা সার ব্যবসায়ীদের মতামত নেওয়ার বিধান থাকলেও তা মানা হয়নি। এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি প্রান্তিক কৃষকরা অনেক ক্ষেত্রে বাকিতে সার না পেয়ে বিপাকে পড়বেন বলেও জানান বক্তারা।
তারা অবিলম্বে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ