July 27, 2026, 4:18 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সেলিম রেজার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নৈকাঠি বাজারে রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র দোয়ার মাধ্যমে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের ব্যবস্থাপনায় করেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা।

সেলিম রেজা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী মানুষের প্রত্যাশার জায়গা। মিলাদ ও দোয়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা সকলকে দেশনেত্রীর জন্য নিরলসভাবে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তরের অন্তস্থল থেকে মহান রাব্বুল আলামিনের কাছে প্রাণভরে দোয়া করছি, তিনি যাতে সুস্থ হয়ে আমাদের সকলের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, তাঁতীদলের সাধারণ সম্পাদক কবির শিকদার, শ্রমিক দল নেতা মাসুদ তালুকদার, রফিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু, শাহাদাৎ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন নৈকাঠি জামে মসজিদের পেশ ইমাম মাও. কেরামত আলী । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ