September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

আশুলিয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মো: শাকিল শেখ. স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈনউদ্দীন বিপ্লব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মো.সালাউদ্দিন বাবুকে ধানের শীষে বিজয়ের লক্ষ্যেই এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

আশুলিয়া থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কিসমত সরকারের সভাপতিত্বে ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এস এম এ মামুনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার,আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোল্লা,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.জিল্লুর রহমান,ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পালোয়ান, সহ-সভাপতি নূরে আলম সিদ্দিক,আমজাদ হোসেন মেম্বার, মোসাম্মৎ জোৎসনা সহ-সভাপতি ইয়ারপুর ইউনিয়ন বিএনপি,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সহ আরও অনেকেই।

সার্বিক সহযোগিতায় ছিলেন,নূর মোহাম্মদ সরকার,সেকান্দর সরকার, আব্দুস সালাম মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ