September 18, 2026, 2:32 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজবাড়ীতে জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নির্বাচনের মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন।

জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সনাকের সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। জাহাঙ্গীর হোসেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সহ-সভাপতি আজিজুল হাসান খোকা জেলা উদীচীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সভাপতি রাবেয়া খাতুন মাঝবাড়ী জাহানারা বেগম কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ