July 27, 2026, 9:00 pm
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধনে সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি- স্লোগান সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালনে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ও নাগরিক প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন রাশেদ।

এসময় অন্যান্যের মধ্যে ইউডিএফ কর্মকর্তা মো. তালিম হোসেন, সমাজসেবা অফিসের মো. কবিরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসের দেবকী রানী রায়, সাংবাদিক মিজানুর রহমান, উন্নয়ন কর্মী ভবতোষ মন্ডল, ছায়া রানী বিশ্বাস, দলিত নেত্রী স্বরস্বতী দাস প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজ প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ ও দলিত নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এই সময়কালের মধ্যে ২ ডিসেম্বর আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস, ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবা দিবস, ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ