September 18, 2026, 2:32 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঝালকাঠিতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে ফজরের নামাজের সময় ওজু করতে গিয়ে ঘাটলা থেকে পা পিছলে নদীতে ডুবে এক নারী মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পোনবালিয়া ইউনিয়নের দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনা বেগম (৫৮) মাদারীপুর জেলার ছিলারচর এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি পশ্চিম দেউড়ি এলাকায় তার মেয়ের জামাই আল আমিনের বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহতের মেয়ে জামাই আল আমিন জানান, আমার শাশুড়ি কিছুদিন আগে চোখের অপারেশনের কারণে আমাদের বাড়িতে আসেন। সকালে ফজরের সময় দেউড়ি নদীর পাড়ের ঘাটলায় নামার সময় পা পিছলে নদীতে পড়ে যান। আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। পরে কিস্তাকাঠি এলাকার নদীতে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ