September 18, 2026, 2:32 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে: সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে হবে।”

সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড চন্ডিবরদী এলাকায় ধানের শীষের পক্ষে গনসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিএনপি ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই এলাকার বেকারত্ব দূর করা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।”
তিনি সকল নেতাকর্মী ও এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ