September 18, 2026, 2:06 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার 

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন নেছারাবাদ উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে নেছারাবাদ ফেরিঘাট রোডে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, দলীয় প্রস্তুতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, “পিরোজপুর-২ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি কাজ করতে চাই। জনগণের বিশ্বাসই আমার শক্তি।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।”

স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় প্রার্থীকে নানা বিষয়ে প্রশ্ন করেন। শান্তিপূর্ণ নির্বাচন, ভোটার নিরাপত্তা ও প্রচারণার বিভিন্ন দিক নিয়ে প্রার্থী মতামত তুলে ধরেন।

মতবিনিময় শেষে প্রার্থী সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদবাসীর প্রতি ধানের শীষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ