September 18, 2026, 2:06 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ পথসভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের নেতাকর্মীরা।

আজ সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাইপাস বাদুরতলা মোড় থেকে শুরু করে ডাকবাংলো মোড়, থানা এলাকা, স্কুল মার্কেট, বাজার, কলেজ এলাকা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে গিয়ে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। পরে পুনরায় বাইপাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঝালকাঠি-১ আসনে গোলাম আজমকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লিফলেট বিতরণ ও গণসংযোগকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

লিফলেট বিতরণে সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আবুয়াল হাসান চান, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল তালুকদার, ছাত্রদল নেতা গোলাম আজম।

এ সময় বক্তারা বলেন, আমরা আপনাদের মাঝে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত এর পক্ষে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তাগুলো পৌঁছে দিতে এসেছি। ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে আপনাদের কাছে এসেছি।

এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে জন্য দোয়া চায় এবং তাদের পক্ষ থেকে সকলকে সালাম জানায়।

লিফলেট বিতরণে রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল সিকদার, সাবেক শ্রমিকদল নেতা জামাল মোল্লা, তরিকুল ইসলাম সোহাগ, পারভেজ, নাসির, রাজাপুর উপজেলা ছাত্র দল আহবায়ক কমিটির সদস্য মোঃ সাকিব, তরিকুল ইসলাম তারেক,অন্তর, মারুফুল,মারুফ সহ রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন স্থরের বিএনপির নেতাকর্মীরা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ