September 18, 2026, 2:03 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজবাড়ীতে কৃষক সংগ্রাম সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতিরি ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর)  দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজবাড়ী জেলা কৃষক সংগ্রাম সমিতি এই সম্মেলন আয়োজন করে।

এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক সংগ্রাম সমিতির আহবায়ক অধ্যাপক আনিছুর রহমান খোকনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও ট্রেড ইউনিয়নের সভাপতি রবিউল আলম মিনু প্রমুখ।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম জাহাঙ্গীর হোসেন বলেন, কৃষক এই দেশের মূল চালিকা শক্তি। কিন্তু এই কৃষি কাজের সঙ্গে যারা জড়িত তারা আজ অবহেলিত। কৃষিতে আধুনিকতায় তেমন কোন উন্নয়ন হয়নি। প্রতিটি স্তরে দুর্নীতি ছেয়ে গেছে। গত বছর একটি গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ মনে করেছিল এবার দেশটা  দুর্নীতি মুক্ত হবে।  কিন্তু মানুষের সেই আশা পূরণ হয়নি। এই দেশে কৃষক শ্রমিকের অধিকার আদায় করতে হলে আমাদেরকেই  আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে আনিছুর রহমান খোকনকে  সভাপতি ও হান্নান মোল্লা চুনুকে সাধারণ সম্পাদক করে জেলা কৃষক সংগ্রাম সমিতির ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ