July 27, 2026, 5:23 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে – সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

রবিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে মোল্লাদী বাজারে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন,“আমাকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই এলাকায় ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন।”

তিনি আরও বলেন,“নির্বাচিত হতে পারলে বিএনপি ঘোষিত ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন করব ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। আপনারা আমাকে বিজয়ী করলে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, “একটি সরকারের পতন হয়েছে, সামনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। এবার পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। আপনার ভোট আপনি দেবেন, অন্য কারও দেওয়ার সুযোগ থাকবে না।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ