September 18, 2026, 8:29 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ডাকসু সদস্য রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নি সংযোগের ঘটনা ৪ জনকে আটক

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে গত বুধবার (১৯ নভেম্বর) রাত ৩ টায় ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ করা হয়, এতে বাসার একাংশে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।এ সময় তার পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন, পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন হলেন, মোঃ মাসুদ রানা (৪৫) কেওয়াটখালী এলাকা, মোঃ আরিফ (৩০) আকুয়া বোর্ডঘর, মোঃ বিপুল (২১) আকুয়া বোর্ডঘর, মোঃ রাজন (১৯) আকুয়া ওয়্যারলেস গেট, সর্ব সাং – থানা – কোতোয়ালী,ময়মনসিংহ, পুলিশের দাবি তারা সবাই বর্তমানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, ঘটনার পর রাফিয়ার বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিবারকে নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ