September 18, 2026, 1:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজাপুরে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের তিন মনোনয়ন প্রত্যাশী।

শনিবার বিকেল থেকে বাদুরতলা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজি এবং অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান।

নেতারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার রোডম্যাপ। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেন তারা।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ