September 18, 2026, 1:31 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

সাতক্ষীরা -২ পরিবর্তনের ঢেউ: সন্ত্রাস–দুর্নীতি মুক্ত দেশ গড়ার অঙ্গীকারে হাজারো মানুষের মোটরসাইকেল র‍্যালি

ফারুক হোসেন রাজ, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় শনিবারের সকালটা যেন হয়ে উঠেছিল পরিবর্তনের প্রত্যাশায় উচ্ছ্বসিত মানুষের উৎসব। সন্ত্রাস-দুর্নীতি মুক্ত একটি সুন্দর দেশ গড়ার অঙ্গীকারে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জমায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি।

সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটিতে অংশ নিতে সকাল থেকেই হাজারো তরুণ–যুবক, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। জাতীয় পতাকা, দলীয় ব্যানার ও পোস্টারে সজ্জিত মোটরসাইকেল বহরটি এক পর্যায়ে সাতক্ষীরার রাস্তাজুড়ে সৃষ্টি করে এক অন্যরকম উত্তেজনা-এক ধরনের পরিবর্তনের স্রোত।

র‍্যালি বাইপাস সড়ক হয়ে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। পুরো র‍্যালিপথজুড়ে দাঁড়িয়ে থাকা শিশু-বৃদ্ধ, কৃষক-ব্যবসায়ী, নারী–পুরুষ হাত নেড়ে র‍্যালির অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। কেউ মোবাইলে ভিডিও করেন, কেউবা মুগ্ধ দৃষ্টিতে শোভাযাত্রাটি দেখেন-এ যেন মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এক মুহূর্তে ফুটে ওঠে।

র‍্যালিপথে নেতাকর্মীদের উদ্দেশে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে সৎ লোকের শাসন থাকবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্ত একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

তরুণদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, পরিবর্তনের শক্তি তরুণরাই। আজকের এই তরুণদের উচ্ছ্বাস প্রমাণ করছে-সাতক্ষীরার মানুষ নতুন এক ভবিষ্যৎ চায়।

র‍্যালিতে অংশ নেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশাররফ হোসেনসহ দলীয় অন্যান্য নেতারা।

সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান বলেন, এই শোডাউন শুধু র‍্যালি নয়—এটা সাতক্ষীরাবাসীর অন্তরের ভাষা। মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে সেই প্রত্যাশা পূরণ হবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ