July 27, 2026, 7:34 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

আব্দুল আল মামুন, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সকালে মানিকগঞ্জ-১ আসনের ৩টি উপজেলার মোটরসাইকেল শোভাযাত্রার শোডাউনটি অনুষ্ঠিত হয়।এতে হাজারও নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পরে শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার ৩টি উপজেলা শিবালয়,ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এতে আগত কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানান।
শোভাযাত্রায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখায় কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক,শিবালয় উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাতের আলী,ঘিওর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম,সেক্রেটারি মওলানা নুরুল ইসলাম,দৌলতপুর উপজলো জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান,সেক্রেটারি আবদুল করিম গাজী,জজকোর্ট সিনিয়র এ্যাড. জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা শিবিরের সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় শিবালয় উপজেলার মহাদেব কলেজ মাঠে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক বলেন, আজকের এই বিশাল শোভাযাত্রা কোন প্রদর্শনেচ্ছার বিষয় নয়, এটি হচ্ছে ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবী সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটি তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের।
এসময় তিনি আরও বলেন, মানিকগঞ্জ-১ আসনে ইসলামের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষে যে, গণজোয়ার তৈরি হয়েছে। তার সুফল সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ঘরে তুলতে হবে।এই আসনের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে মানিকগঞ্জ-১ আসনকে দেশের একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

এ সময় দলীয় নেতাকর্মীরা দাড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয় প্রতিটি এলাকা। মোটরসাইকেল শোভাযাত্রা অংশ নেয়া প্রত্যেকের গায়ে ছিল বিশেষ স্লোগানযুক্ত গেঞ্জি। সুশৃঙ্খলভাবে একটি সাড়িতে শত শত মোটরসাইকেল যেন এক ভিন্ন দৃশ্যের অবতারণা করে। দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে মানুষের পাশে দাড়িয়েছে এবং নিজেদেরকে বিতর্কিত কর্মকান্ড থেকে দুরে রেখেছে তাতে দেশজুড়ে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এসব বিবেচনায় নিরপেক্ষ নির্বাচনে পাল্টে যেতে পারে ভোটের সব হিসাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ