September 18, 2026, 1:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন সম্পর্কিত এক বিশেষ সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাজবাড়ী জেলা শহরের পান্না চত্ত্বর এলাকার নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেশন সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি এই  সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারে পদ্মাব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মো. হাফীজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত খোন্দকার আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন, মো. নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মো. মাহফুজুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভারত ফারাক্কা বাধ তৈরির মাধ্যমে এই অঞ্চলের পানির নায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। এই অঞ্চলের মানুষ বর্ষায় পানিতে ডোবে আর খরায় পানি পায় না। রাজবাড়ীর হাবাসপুরে পদ্মা ব্যারেজের জন্য সমীক্ষা করা হয়েছিল। এই ব্যারেজ হলে পদ্মার ১৬৫ কিলোমিটার এলাকা জুড়ে পানি রির্জাভ করে রাখা সম্ভব। যা এই অঞ্চলের মানুষের কৃষি ও প্রকৃতির জন্য খবুই আশির্বাদ স্বরূপ।

এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতরু জন্য দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ আন্দোলন করে আসছে। পদ্মা সেতু হলে এই অঞ্চলের ২৬টি জেলার যাতায়াত সহজ হবে। পাশাপাশি রাজধানীর সঙ্গে রাজবাড়ীর যোগাযোগ সহজ হওয়ায় এই অঞ্চলে শিল্পকারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

যা এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। তাই পদ্মা ব্যারেজ ও দি¦তীয় পদ্মাসেতুর জন্য সকলে ঐক্যবধ্যভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানানা তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ