July 26, 2026, 11:56 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকার আশরাফ ইলেকট্রনিক্স ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশরাফ হোসেন সেতু (২৬)। তিনি মোক্তারপুর মধ্যপাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেতুর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০০ টাকা।

ঘটনার পর এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় মামলা (মামলা নং-১৯, তারিখ: ২১ নভেম্বর ২০২৫) দায়ের করেন।

এ ঘটনায় এসআই (নিঃ) হায়াতুর রহমানকে তদন্তভার প্রদান করা হয়েছে।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এলাকায় শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ