July 27, 2026, 5:07 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ভূমিকম্পে বাড়ির সীমানা প্রাচীর ধসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ফাতেমা খাতুন নামের দশ মাস বয়সের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে ।

শুক্রবার সকালে মা কুলসুম বেগম শিশুকে কোলে করে পাশের বাড়িতে যাওয়ার সময় সীমান্ত প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে । আহত মা কুলসুম বেগম(৩২) ও অপর পথচারী জেসমিন বেগমকে(৩৫)স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।ফাতেমা খাতুন গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।ধসে পড়া দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে ।

এছাড়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা দিয়েছে ।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ