September 18, 2026, 1:31 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজাপুরে তারেক জিয়ার জন্মদিনে সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মিলাদ মাহফিল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নৈকাঠি বাজার এলাকায় এ আয়োজন করেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

আয়োজনে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।

সেলিম রেজা বলেন, তারেক রহমানই জাতীয়তাবাদী রাজনীতির ধারক-বাহক এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীলিপ, উপজেলা তাতীদল সাধারণ সম্পাদক কবির সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম খান, মাসুদ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন বিএনপি নেতা বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু, শাহাদাৎ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে দেশ নায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ