September 21, 2026, 2:39 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল

ডেক্স রিপোর্ট

সংবিধানে পুনরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে ১৪ বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার কার্যকর হতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই কার্যকর হবে।

 রায় ঘোষণার পর ব্রিফিংয়ে জানানো হয়, গত ১১ নভেম্বর শুনানি সমাপ্ত হওয়ার পর আজকের তারিখ নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 জামায়াতে ইসলামী’র পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে যুক্তি দেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া এবং রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। টানা ১০ কর্মদিবস ধরে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

 শুনানিতে আপিলকারী ও রাষ্ট্রপক্ষ উভয়ই মত দেন যে, দেশের গণতন্ত্র সুরক্ষার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল প্রয়োজন। তাদের যুক্তি, ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে।

 রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “এই রায়ের মাধ্যমে দেশের জনগণ আবারও নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন। গণতন্ত্র রক্ষা পাবে। আজ আমরা সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির পথে এগোলাম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ