September 18, 2026, 6:15 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় মানববন্ধন

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী সিটি কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া হাতাহাতির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারের ন্যাক্কারজনক ঘটনার পর ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসতে পারেননি। তারা দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং শিক্ষাবান্ধব শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার দুপুরে, যখন ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করেন। ছাত্রদলের নেতাকর্মীরা পরিচয়পত্র দেখতে চাইলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ