September 18, 2026, 1:01 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এমইউজে খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে এ দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের বিভেদ ও অনৈক্যের সুযোগ নিয়ে আর কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের নির্যাতিত ও জুলুমের শিকার সাংবাদিকদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য ইউনিয়নকে গতিশীল করতে নবনির্বাচিতদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

এমইউজে খুলনার বিদায়ী সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন।

দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ