September 18, 2026, 1:01 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ 

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, দুপুর ১৫:০০ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি এবং র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন বেলটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার শরণখোলা থানার চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি ১। নান্না হাওলাদার (৩৮) পিতা- আজিজ হাওলাদার, সাং- সোনাতলা, থানা: শরণখোলা , জেলা: বাগেরহাটকে গ্রেফতার করেন।*

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০৯/১১/২২ খ্রী. ধৃত আসামি নান্না হাওলাদার সহ মামলার অন্যান্য আসামিদের সাথে বাদীনির ছেলে ভিকটিম মিলন মোল্লা সুন্দরবনে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ১৫/১১/২২ খ্রী. সবাই বাড়ি ফিরে এলেও বাদীনির ছেলে মিলন মোল্লা বাড়ি ফিরে আসেনি।

পরবর্তীতে বাদীনি স্থানীয় শরণখোলা থানা ও ফরেস্ট অফিসের লোকদের সহায়তায় ভিকটিম মিলন মোল্লাকে খোঁজে পেতে ব্যর্থ হলে ধৃত আসামি নান্না হাওলাদার সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ