September 18, 2026, 1:01 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঝালকাঠিতে খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির শহরের পালবাড়ি এলাকায় খাল থেকে দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা খালে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুলাল পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি নৌকাযোগে সবজি এনে ঝালকাঠি শহরে বিক্রি করতেন। গত ১৬ নভেম্বর শহরে সবজি বিক্রি শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বাদামতলা খেয়াঘাট এলাকায় হঠাৎ নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন। দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঝালকাঠির সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ