July 27, 2026, 10:58 am
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

মধুপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ আ: মজিদ ও সাধারণ সম্পাদক নোমান মোহাম্মদ নাজিবুল বাশার

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ আ: মজিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুছ সাদাৎ নোমান।

মঙ্গলবার স্থানীয় কার্যালয়ে আয়োজিত সভায় কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন। নতুন নেতৃত্বের প্রতি উপস্থিত সদস্যরা আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন যে নতুন কমিটির নেতৃত্বে কার্যক্রম আরও গতিশীল হবে।

নবনির্বাচিত সভাপতি মধুপুর আদর্শ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ: মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান এবং সহ-সভাপতি এ এইচ বি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আফরোজ, সহ-সভাপতি সুনামগঞ্জ গারোবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান সেলিম, সদস্যরা হলেন চৈতী সাহা, গৃহিণী, পাচঁ পটোল কলেজে সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ,মধুপুর ফিলিং স্টেশেনের স্বত্বাধিকারী আরিফুর রহমান, মিন্টু্ বিপনীর স্বত্বাধিকারী আতিকুর রহমান মিন্টু, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন এবং দুর্নীতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ