September 18, 2026, 4:48 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

জানা গেছে, রাজশাহী মহানগর বিএনপিতে মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন পদায়িত হওয়ায় কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম জনিকে রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শরিফুল ইসলাম জনি ২০২১ সালে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পান। এর আগে তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা শরিফুল ইসলাম জনিকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে মহানগরের যুবদল আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ