September 17, 2026, 11:57 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে জুলাই গনহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে পৃথক পৃথক স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশে করেছে বিএনপি ও জামায়াত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের উদ্যোগে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজার মোড়ে প্রতিবাদ সভা করেন।

স্থানীয় বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম,সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলামসহ আরও অনেকে।

এদিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়েতের যুব বিভাগের প্রধান ও জামায়াতের মনোনিত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাতের নেতৃত্বে।

বক্তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সবোর্চচ শাস্তি ফাঁসির দিতে হবে। কোথাও কোন প্রকার বিশৃংখলা করা হলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতার্মীরা মাঠে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ