July 26, 2026, 9:40 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

রাজবাড়ীতে বাসের ধাক্কায় আরেক বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে, আহত-১১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মহাসড়কে যাত্রীবাহী এক বাসের পেছনে আরেকটি বাস এসে ধাক্কা দেওয়ার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালুখালী ভবানীপুর এলাকায় যাত্রী তোলার জন্য থামলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার এসবি পরিবহনের একটি বাস দাড়িয়ে থাকা বাসটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রাজন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এসবি পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেহাল উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে ৮ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ