July 27, 2026, 12:07 pm
শিরনাম :
৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা

বাঘাইছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র‌্যালি ও সমাবেশে ঐক্যের ডাক

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি বাঘাইছড়ি মডেল টাউন এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্ত মঞ্চে গিয়ে একত্রিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর সবুরের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন ও সদস্য সচিব উমর ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বিএনপি নেত্রী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক এস. এম. শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, মজিবুল হকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন, যুবদলের প্রতিটি নেতা-কর্মী তার বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।”

প্রধান অতিথি অ্যাডভোকেট দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়ন, আন্দোলন-সংগ্রামের পর আজ আমরা নতুন আশার পথে দাঁড়িয়ে আছি। আমাদের লক্ষ্য একটাই—গণতান্ত্রিক উপায়ে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে ২৯৯ নং আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়া।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি একসাথে থাকি, তাহলে বিজয় আমাদের হাতের নাগালেই।”

অ্যাডভোকেট দীপেন দেওয়ান আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের ভোটে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে বাঘাইছড়ির উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। বাঘাইছড়িকে আধুনিক ও উন্নত এক নতুন রূপে গড়ে তুলব।”

বক্তারা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনে কোনো অনিশ্চয়তা দেখা দিলে গণআন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ