July 27, 2026, 1:06 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে নেতার আমরণ অনশন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার রাজবাড়ী-২ (সংসদীয় আসন-২১০) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক মো. রিয়াজুল ইসলাম। তিনি তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুর থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দর্গাতলা মাজার শরীফের সামনে অনশনে বসেন রিয়াজুল ইসলাম। তিনি ঘোষণা দিয়েছেন, “কোনো জোট বা সমর্থিত প্রার্থী নয়, রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনিত অর্থাৎ ধানের শীষ প্রতীকেই প্রার্থী চাই।”

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দর্গাতলা এলাকার হযরত শাহ জুঁই (রহঃ) এর মাজার শরীফের পশ্চিম পাশে রাস্তার ধারে একটি পাটিতে বসে আছেন জিয়া পরিষদ নেতা রিয়াজুল ইসলাম। তার পড়নে রয়েছে টি-শার্ট ও জিন্স প্যান্ট।

রিয়াজুলের দুপাশে ২টি ধানের বোঝা যার সাথে টাঙানো রয়েছে বিএনপির দলীয় পতাকা। মাজার শরীফের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছেন তিনি। হাতের ডানে ও বামে দেয়ালের সাথে রাখা রয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন। সামনেই পরে রয়েছে একটি ছাতা ও পাশে রয়েছে ২টি কম¦ল। মাথার উপরে ডানপাশের দেয়ালে টাঙানো রয়েছে একটি পোস্টার।

সেখানে লেখা রয়েছে ‘আমরণ অনশণ চলছে ৪৭ ঘণ্টা।’ বামপাশে টাঙানো পোস্টারে লেখা রয়েছে ‘আমরণ অনশণ চলছে’। আরেকটিতে লেখা রয়েছে ‘রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন চাই, দিতে হবে’। তার বাম হাতে ক্যানোলা স্থ্পন করে স্যালাইন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাজবাড়ী-২ আসনে থেকে এখনো বিএনপি মনোনিত কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে আমরা জানতে পেরেছি যে দলীয় জোট থেকে রাজবাড়ী-২ আসনে এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিনকে মনোনয়ন দেওয়া হতে পারে। এ গুঞ্জন শোনার পরেই আমরা অবাক হই। কারণ এই মোমিনুল আমিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছবি, সাবেক আইজিপি বেনজীর ও জাতীয় পার্টির সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তাকে ১৫ আগষ্টে শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীয় পালন করতে দেখা গেছে। তার প্রার্থীতার গুঞ্জন ছড়িয়ে যাওয়ার পরপরই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের বেশ কিছু ছবিও দেখতে পাই। এটা আমাদের জন্য একটি অতি লজ্জাজনক বিষয়। আওয়ামী লীগের কোনো দোষরকে আমাদের আসনে মনোনয়ন দেওয়া হোক তা আমরা চাই না।

তিনি আরও বলেন, আমার দাবি রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে কাউকে মনোনয়ন দেওয়া হোক। কারণ, আমাদের আসনে যথেষ্ট যোগ্য প্রার্থী রয়েছে।

যারা দীর্ঘ ১৭ বছর বিএনপির দুঃসময়ে সক্রীয়ভাবের দলটির পাশে থেকেছে। এদের মধ্য থেকে কাউকে প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন দেওয়া হলেই কেবল আমি এ অনশণ ভাঙবো। অন্যথায় আমার মৃত্যুর আগে এ অনশণ ভাঙাতে পারবে না।

অনশনের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ