July 26, 2026, 9:19 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

রূপগঞ্জে ছাত্রলীগের সাত নেতা গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা ও পূর্বাচল উপশহর এলাকা থেকে ছাত্রলীগের সাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য ১২নভেম্বর বুধবার ঢাকা যাওয়ার সময় উপজেলার তারাবো পৌরসভার বরপা ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা মোস্তফা সারোয়ার নিশাত, রুহল আমিন নেভী, জাহিদুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, মনি শিকদার, মোঃ রায়হান ও মোঃ রফিকুল। তাদের বয়স ১৮ থেকে ৩০ বছর।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ