July 26, 2026, 9:19 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ, মাদকদ্রব্যসহ দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর এক ডাকাত আটক

তরফদার রবিউল ইসলাম

সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় কোস্টগার্ডের পৃথক অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ অস্ত্র ব্যবসায়ী এবং দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর এক সক্রিয় ডাকাত আটক হয়েছেন।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ০১ টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা ০১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ০১ টি ওয়ান শুটার গান এবং ০৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরদিকে, ভিন্ন একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের খাশিটানা খাল সংলগ্ন মুরুলি খাল ও ছেড়াখাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনী কোস্ট গার্ড বোট লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। অতঃপর ডাকাত সদস্যরা রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়ে যায়।

ঘটনার সূত্র ধরে, দুলাভাই বাহিনীর এক ডাকাত সহযোগী মোঃ সোলায়মান (৫০) কে খুলনা জেলার কয়রা থানা হতে আটক করা হয়। উক্ত ব্যক্তির দেওয়া তথ্য মোতাবেক আজ ১১ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ড ১ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪ টি চকলেট বোমা, ৩০ টি মোবাইল, ১ টি বাইনোকুলার, ১ টি ওয়াকি টকি, ৪ টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজাসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য উপকরণসমূহ জব্দ করা হয়।

আটককৃত ডাকাত সদস্য খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য আলামতসহ ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ