July 27, 2026, 1:07 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে রাঙামাটি জেলা সাইবার দল।

সোমবার (১১ নভেম্বর ২০২৫) জেলা সাইবার দলের সভাপতি বিনয় কান্তি চাকমা ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপজেলা সাইবার দলের অনুমোদিত ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নোমাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রিয়াজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সবিনয় চাকমা।

অন্যদিকে ১১ সদস্য বিশিষ্ট পৌর সাইবার দলের কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ হাসান আলী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শরীফ উদ্দিন।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, “ডিজিটাল যুগে বিএনপির আদর্শ ও রাজনীতি অনলাইনে ছড়িয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
এসময় জেলা সাইবার দলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলের ডিজিটাল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ