September 17, 2026, 11:23 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ায় লেবার পার্টির রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও আনারস মার্কার প্রচারপত্র বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের পক্ষে আনারস প্রতীকের প্রচার ও গণসংযোগ কার্যক্রম কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার ও ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ যুবমিশনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ যুব মিশনের নেতাকর্মীরা চেঁচরী রামপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ যুব মিশনের আহবায়ক সালমান খান বাদসা নেতৃত্বে নেতাকর্মীরা ডাঃ ইরানের রাজনৈতিক মূলনীতি, রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং আনারস প্রতীক ও আন্দোলন সংগ্রামে রাজপথে ভুমিকার কথা তুলে ধরেন।

সালমান খান বাদসা বলেন, মোস্তাফিজুর রহমান ইরান জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদের অন্যতম সাহসীনেতা। তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় লেবার পার্টি ও ছাত্রমিশনের দুজন নেতা শাহাদাত বরন করেছেন। যদি ডাঃ ইরান ঝালকাঠি-১ আসনে বিজয়ী হন, তিনি প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও মাদকমুক্ত এলাকা গড়ে তুলবেন। তাই চেঁচরী রামপুরের সকলকে ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ