July 27, 2026, 2:22 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

খুলনায় স্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে (স্ট্রোক) পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রজিউন)। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। ডাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাসানুজ্জামান আজ মংগলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশে শোক বিরাজ করছে।

পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হাই মোড়লের পুত্র।

খুলনা জেলা পুলিশের সূত্র জানিয়েছে, গত ৮ নভেম্বর দাকোপ থানায় কর্মরত থাকা অবস্থায় পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম শারীরিকভাবে মারাত্মক অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা শহরে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। সাথে সাথে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেন। সোমবার রাতেই তার লাশ নিজ গ্রামে নেয়া হয়। সেখানেই জানাজা শেষে দাফন করা হয়।

সিরাজুল ইসলাম ২০১১ সালের ০১ জুলাই বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ১৪ বছর ০৪ মাস ১৩ দিনের চাকরি জীবনে যশোর, মাগুরা ও খুলনা জেলায় কর্মরত থেকে সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।

খুলনা জেলা পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন বলেন, মরহুম সিরাজুল ইসলামের মত একজন পেশাদার পুলিশ কর্মকর্তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ