September 17, 2026, 11:26 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ হোসেন (এস) বিএন। তাঁর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি সেকশন এবং পাথরঘাটা থানা পুলিশের ৬ সদস্য অংশগ্রহণ করেন।

চেকপোস্ট বসানো হয় পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানকালে মোট ১২০টি মোটরসাইকেল, ১০টি ইজি বাইক, ৫টি মাইক্রোবাস, ১০টি বাস, ৫টি ট্রাক ও ১০টি মাহিন্দ্র যানবাহন তল্লাশি করা হয়।

চেকপোস্ট অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ১৩টি মামলা (মোটরসাইকেল ১০টি ও ট্রাক ৩টি) দায়ের করা হয় এবং মোট ৩৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।নৌবাহিনী ও পুলিশের যৌথ এই তৎপরতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অভিযান শেষে লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ হোসেন জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ