September 17, 2026, 11:22 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঝালকাঠি নেছারাবাদের বার্ষিক মাহফিলে আসবেন জামায়াতের আমির

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি নেছারাবাদের বার্ষিক মাহফিল উপলক্ষে জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদ দরবারের প্রতিনিধিদের সঙ্গে।

এ সময় আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকার জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

দরবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফয়জুল হক এবং কায়েদ সাহেব হুজুরের ছেলে খলিলুর রহমান। আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগদানের সম্মতি প্রকাশ করেন আমীরে জামায়াত।

দরবার সূত্রে জানা গেছে, মাহফিলের দ্বিতীয় দিনের এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের সমাগমে নেছারাবাদের বৃহৎ ধর্মীয় পরিবেশ আরও বর্ণিল হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ