September 18, 2026, 3:46 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূত্রধরের শেষকৃত্য সম্পন্ন

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাচকলিয়া গ্রামের সুনীল চন্দ্র সূত্রধর আর নেই।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় পাচকলিয়া কেন্দ্রীয় মন্দিরে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম,দৌলতপুর থানা অফিসার ওসি তদন্ত শেখ ফরিদ ও স্থানীয় মুক্তিযোদ্ধাগন।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি একজন সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সবার প্রিয় হয়ে ওঠেন। তিনি পেশাগত জীবনে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূত্রধর মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ