September 18, 2026, 3:09 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

চরমজলিশপুর ইউনিয়নে জামায়াতের দিনব্যাপী গণসংযোগ ,পথসভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

চরমজলিশপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ,পথসভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত- “আমাদের এবারের সংগ্রাম দূর্নীতি এবং চাদাবাজীর বিরুদ্ধে”; – ডা: মো: ফখরুদ্দিন মানিক।

সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ পথসভা এবং উঠান বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ,ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। কিন্তু দুর্নীতি এবং চাদাবাজী জনজীবনকে অতিষ্ঠ করেছে। অসাধু এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৌরাত্ব সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত। চাদাবাজীর কারনে ফুটপাতের হকার থেকে শিল্পপতিরা আতংকগ্রস্থ।বহু উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে ঠিকাদাররা চাদাবাজের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

সুতারাং আমাদের এবারের সংগ্রাম দূর্নীতি এবং চাদাবাজীর বিরুদ্ধে। দুর্নীতিমুক্ত , বৈষম্যহীন মানবিক বাংলাদেশ নিশ্চিত করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যহত থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দুর্নীতি মুক্ত দল এবং নেতৃত্বকে সমর্থন করার জন্য তিনি আহবান জানান”।

দিনব্যাপী গণসংযোগ এবং উঠান বৈঠকে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাও আব্দুর রহিম, জেলা কর্মপরিষদ সদস্য এবং অফিস সেক্রেটারি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, উপজেলা আমীর মাও মো: মোস্তফা , ইউনিয়ন আমীর মাও আব্দুল হাই আনোয়ারী,ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাও আবু জাফর, IBWF ফেনী শহর সেক্রেটারি ফখরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড সভাপতি মাও হানিফ ,ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা এইচ আর ডি সম্পাদক হাসিবুর রহমান সহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ