July 27, 2026, 1:06 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

বাগেরহাটসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

বার্তা সম্পাদক

বাগেরহাটসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
শেখ সুমন আলী ফকিরহাট প্রতিনিধি:
দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ ও বদলি করেছে সরকার। শনিবার (৯ নভেম্বর ২০২৫) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে কিছু জেলায় নতুন কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আবার কিছু জেলায় বর্তমান ডিসিদের অন্য জেলায় স্থানান্তর করা হয়েছে।

বাগেরহাটে নতুন ডিসি
বাগেরহাট জেলার বর্তমান জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বদলি হয়ে নোয়াখালী জেলায় যোগ দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন গোলাম মো. বাতেন, যিনি এতদিন স্থানীয় সরকার বিভাগের ফেনী জেলার উপপরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যান্য জেলার বদলি ও নিয়োগ
একই প্রজ্ঞাপনে আরও ১৪টি জেলায় জেলা প্রশাসক পরিবর্তন বা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে বদলি করা হয়েছে।
ভোলা জেলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে পাঠানো হয়েছে।
বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় বদলি করা হয়েছে।
এছাড়াও, চাঁদপুর, পাবনা, মাদারীপুর, ঝিনাইদহ, ঠাকুরগাঁওসহ আরও কয়েকটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।

নতুন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে
বাগেরহাটবাসী। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল নতুন জেলা প্রশাসকের কাছে জেলার স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে আরও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ