July 27, 2026, 1:07 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

কাঁঠালিয়ার বিভিন্ন স্থানে ডাঃ ইরানের আনারসের পক্ষে প্রচারপত্র বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি -১ আসনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগ ৮ নভেম্বর (শনিবার) সকাল থেকেই দিনভর যুবমিশন আহবায়ক সালমান খান বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রামের ঘরে ঘরে গিয়ে ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ইরানের পক্ষে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও আনারস প্রতীকের প্রচারপত্র বিতরণ করেন।

এসময় যুবমিশন আহবায়ক সালমান খান বাদসা বলেন, মুস্তাফিজুর রহমান আন্দোলন সংগ্রামের রাজপথে পরীক্ষিত নেতা। আওয়ামী ফ্যাসিবাদের সময়ে তিনি ৫ বার কারাবরণ করেছে।

আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস বর্বরোচিত হামলার শিকার হয়েছে, প্রায় একডজন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনিই ঝালকাঠি ১ আসনের একমাত্র সৎ যোগ্য ও সাহসী প্রার্থী।

জুলাই গনঅভ্যুত্থানে লেবার পার্টি ও ছাত্রমিশনের দুজন শাহাদাৎ বরন করেছে। ইরান ঝালকাঠি ১ আসনে জয়ী হলে প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজি, মামলা বানিজ্য ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবো। তাই মুস্তাফিজুর রহমান ইরানকে আনারস প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন উৎপাদন সমৃদ্ধির পথ সুগম করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ