July 27, 2026, 11:30 am
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

ফুলতলায় পৃথক দুটি ইউনিয়নে জামায়াতের ভোটার সমাবেশ অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

ফুলতলায় পৃথক দুটি ইউনিয়নে ভোটার সমাবেশ অনুষ্ঠিত, গণভোটের দাবি উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে- মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের দাবি কোনো চাপের মুখে উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে। তাই অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তার ওপর গণভোটের তারিখ ঘোষণা করতে হবে।

তিনি বলেন, কিছু সংস্কার প্রশ্নে শুধু জামায়াতে ইসলামী ও বিএনপি নয়, আরও কয়েকটি দলের নোট অব ডিসেন্ট রয়েছে। তাই ঐকমত্য কমিশন যে ভিত্তিতে জুলাই জাতীয় সনদের প্রস্তাবনা তৈরি করেছে, সেটিকেই ভিত্তি ধরে গণভোটের প্রস্তাবনা তৈরি করতে হবে-যেখানে কোনো নোট অব ডিসেন্ট যুক্ত থাকবে না। এটাই জনগণের প্রত্যাশা ও দাবি।

অধ্যাপক পরওয়ার বলেন, রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনাকে জামায়াতে ইসলামী স্বাগত জানায়। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার প্রস্তাব জামায়াতে ইসলামী ইতোমধ্যেই দিয়েছে। তবে এই আলোচনার মধ্যস্থতার দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং জামায়াতে ইসলামী এতে সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে যেসব সংস্কার বিষয়ে সব দল একমত হয়েছে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী কোনো দলের এখন সেই বিষয়ে ভিন্নমত পোষণ করা বা নোট অব ডিসেন্ট গণভোটে যুক্ত করার দাবি অন্যায়, অযৌক্তিক ও অনাকাক্সিক্ষত।

অধ্যাপক পরওয়ার বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গঠনের স্বার্থে নোট অব ডিসেন্ট বাদ দিয়ে এখনই গণভোটের প্রস্তুতি শুরু করা প্রয়োজন। জনগণের দাবি-জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দ্রুততম সময়ে গণভোটের তফসিল ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনের আগে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সংস্কারসমূহ বাস্তবায়ন এবং সকল অপরাধী, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের বিচারের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার ৪নং ফুলতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে যুগ্নীপাশায় ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আবু জাফর এর সভাপতিত্বে ও শেখ জিয়াউর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম ও এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর এইচ আরডি সম্পাদক হুসাইন আহম্মেদ, জেলা পাঠাগার সম্পাদক বোরহান হোসেন, ফুলতলা থানা সভাপতি আব্দুর রহীম, ফুলতলা ইউনিয়ন আমীর মাস্টার মফিজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আল আমীন প্রমুখ।

পরে রাত সাড়ে ৭টায় আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী দক্ষিণপাড়ায় ১নং ওয়ার্ডের উদ্যোগে ভোটার সমাবেশে সেক্রেটারি জেনারেল প্রধান অতিথির বক্তৃতা করেন। ওয়ার্ড সভাপতি মাওলানা রবিউল ইসলাম এবং সেক্রেটারি কামাল হোসেনের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ