July 27, 2026, 12:07 pm
শিরনাম :
৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটিতে বাস, সিএনজি ও অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে আনোয়ার আকন (৩৮) নামে এক র‍‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার আকন (৩৮) দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আঃ খালেক আকনের ছেলে। তিনি বর্তমানে র‌্যাব-৪ কর্মরত ছিলেন।

অপর দিকে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার প্রতাপ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।

নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী নিহত হয়েছেন। বিকেলে বাস ও অটোরিকশা সংঘর্ষ একজন নিহত হয়েছেন। তাদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ