September 18, 2026, 2:32 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

আশুলিয়ায় ধানের শীষ মার্কার প্রচারণা ও লিফটলেট বিতরণ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আশুলিয়ায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে মিছিল করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জিরাবো এলাকার বিভিন্ন স্থানে এই প্রচারণা করেন তারা। এসময় তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো: নাসির উদ্দীনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নবী দেওয়ান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রেজা ও কয়েক-শতাধিক নেতাকর্মী সহ আরও অনেকে।

এসময় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাসীর উদ্দীন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমরা এই আসন থেকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ