September 17, 2026, 9:56 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কচুয়ায় নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে কচুয়া জিরো পয়েন্টে একটি পথ সভা হয়।

এর আগে উপজেলা বিএনপি অফিসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিএনপি অফিস থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় জিরো পয়েন্টে আয়োজিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক উজ্জ্বল কুমার দাস, যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আরমান, সদস্য সচিব শামীম হাসান রাবু, যুবদল নেতা এমদাদুল হল মাসুদ,শেখ সুজন,লিয়ন শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, ছাত্র দল নেতা রিয়াজুর ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ