September 18, 2026, 2:03 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে জামায়াতের গভীর শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট

ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমীর জনাব আতাউর রহমান (রাহিমাহুল্লাহ) এর ছেলে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদের শ্যালক ইনান মুস্তাহিদ সাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ৫ নভেম্বর সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৫ নভেম্বর রাত নটায় ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ যোহর রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
শোকবাণী
ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ নভেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের ছবরে জামিল দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ